place বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

হজ্জ ও কুরবানি মুসলিম উম্মাহ’র মধ্যে ভ্রাতৃত্ববোধ, সাম্য ও সম্প্রীতির মর্মবাণী ছড়িয়ে দেয় :হোসাইন মোহাম্মদ বাবু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৫৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

হজ্জ ও কুরবানি মুসলিম উম্মাহ’র মধ্যে ভ্রাতৃত্ববোধ, সাম্য ও সম্প্রীতির মর্মবাণী ছড়িয়ে দেয়
——-হোসাইন মোহাম্মদ বাবু

­

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু বলেন, লোকদেখানো ইবাদত বর্জন করে সামর্থ্য অনুযায়ী ত্যাগের শিক্ষা বান্দা মূলত হজ্জ ও কুরবানির মাধ্যমে পেয়ে থাকে। মহান রবের সামনে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করতে হজ্জ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজ্জ উপলক্ষ্যে সমগ্র মুসলিম জাতির এক অনন্য মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এই মহাসম্মেলনের মাধ্যমে বিশ্বমুসলিমের মধ্যে এক অপূর্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সেইসাথে কুরবানি হচ্ছে রবের প্রতি বান্দার কৃতজ্ঞতা ও আনুগত্য প্রমাণের বাস্তব নমুনা। কুরবানির ত্যাগের শিক্ষা যদি সবাই ধারণ করে, পশু কুরবানির সাথে যদি নিজের আমিত্ব কুরবানি দেওয়া হয়, তবে এই সমাজ, রাষ্ট্র থেকে লোভ, হিংসা, বিদ্বেষ, হানাহানি, উগ্রতা, দুর্নীতি অনেকাংশেই হ্রাস পাবে। ভ্রাতৃত্ববোধ, সাম্য ও সম্প্রীতির এই মর্মবাণী মুসলিম উম্মাহ’র মাঝে ছড়িয়ে দিতে হজ্জ ও কুরবানির ভূমিকা অতুলনীয়।

২৪ জুন, শনিবার, দুপুরে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখা আয়োজিত ‘হজ্জ ও কুরবানির তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ২০২৩-২৪ সেশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য ও ২০২৩-২৪ সেশনের দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের।

শাখা সভাপতি মুহাম্মদ আফজল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম কাওছার আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক এস এম আলী আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাছুম বিল্লাহ, প্রচার সম্পাদক আব্দুল হামিদ খান, সাবেক সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক বিলাল আহমদ, মারুফ আহমদ, অফিস সম্পাদক জাহেদ আহমদ, সহ-অফিস সম্পাদক জাহেদুর রহমান, মেরাজুল ইসলাম, শেখ মাহমুদুল হক, মো.আলী জিন্নাহ, প্রশিক্ষণ সম্পাদক পাবেল চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক তানভীর আহমদ, কাওছার আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসিবুল ইসলাম জাহাঙ্গীর, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাবির হোসেন, সদস্য- আবু বক্কর শুভ, কয়েছ আহমদ, রেজাউর রহমান শিপু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281