place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

সিলেটের নতুন নগর পিতা আনোয়ারুজ্জামান চৌধুরী

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়লাভ করে ১০ বছরের ডুবন্ত নৌকাকে উদ্ধার করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ছিলেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণের সময় বিকাল ৪টা পর্যন্ত থাকলেও কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪টার পরে আরও কিছুক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

সাড়ে ৪টা থেকে আসতে শুরু করে ফলাফল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া ফলাফলে আনোয়ারুজ্জামান চৌধুরী সবকি’টি অর্থাৎ- ১৯০টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট। আর তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট। ৬৮ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনোয়ারুজ্জামান।

একনজরে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী :
নেতৃত্বের সহজাত দক্ষতায় তৃণমূল রাজনীতির বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী আজ একজন জনপ্রিয় ও চৌকস রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর চিন্তা ও চেতনায় রাজনীতি ও জনসেবার ভাবনা বহমান প্রতিনিয়ত। তাই ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া কখনই তার কাছে মুখ্য হয়ে ওঠেনি। সকাল থেকে রাত অবধি রাজপথে কর্মীদের সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে থাকাতেই যেন তার যত আনন্দ। দলের দুর্দিনে নিজেকে আরো সুসংগঠিত করে দলের জন্য নিরলস কাজ করেছেন। আপসকামিতায় নিজেকে গুটিয়ে নেননি বরং নির্ভীক থেকে দলের প্রতি তার আনুগত্য প্রকাশ করেছেন।

বি/জ২০৩২৪৭

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281