place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

কুলাউড়ায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় আটক মুহিবুর, ধর্ষণের অভিযোগ! 

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল ও শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৬৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচিত মুহিবুরসহ দু’জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত মুহিবুর রহমান কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান। বিষয়টি জালালাবাদ ভিউ কে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ছালেক।

জানা যায়, উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া থামার পার গ্রামের মৃত সাজিদ মিয়ার পুত্র কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মুহিবুরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় একই এলাকার দরিদ্র কলেজ পড়–য়া মেয়ে তার বিরুদ্ধে কুলাউড়া থানা ও মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করে। এর পেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ ধর্ষণ ও নির্যাতনে ঘটনায় ১২ জুন তার বাড়ীতে অভিযান চালিয়ে মোকাদিছুর রহমান রানা (২২) নামে একজনকে আটক করে। এবং ১৩ জুন মঙ্গলবার ধর্ষণ মামলার প্রধান আসামী মুহিবুর মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে চিফ জুডিশিয়াল (৫ নং আমলী) আদালতের ম্যাজিস্ট্রেট দাউদ হাসান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৯ জুন সিলেটের অন্যতম অনলাইন পত্রিকা ডেইলি জালালাবাদ ভিউয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে তার অবৈধ বিয়ে এবং শিক্ষার্থীকে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। তিনি নিজেই ফেইসবুক লাইভে তা স্বীকার করেন এবং পরবর্তীতে মেয়েটিও তার বক্তব্যে বিষয়টি তুলে ধরেন।

উল্লেখ্য ব্রাহ্মণবাজারের অসহায় মেধাবী ওই কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় কুলাউড়াসহ পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432