place বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

ভাটেরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৯ জুন ২০২৩ ইং শুক্রবার, ভাটেরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটেরার কৃতি সন্তান সাবেক সচিব জনাব মিকাইল সিপার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার, প্রিন্সিপাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, প্রফেসর ডাঃ আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, সিলেট মাউন্ট এডোরা হাসপাতাল, জনাব মুকতাবিস উন নুর, সম্পাদক দৈনিক জালালাবাদ, সাবেক সভাপতি সিলেট প্রেসক্লাব, প্রফেসর ডাঃ সৈয়দ শহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান খন্দকার, নির্বাহী কর্মকর্তা কুলাউড়া উপজেলা, শেখ বদরুল ইসলাম সিদ্দিকী নানু, সদস্য জেলা পরিষদ মৌলভীবাজার, জনাব এ কে এম নজরুল ইসলাম, চেয়ারম্যান ৩নং ভাটেরা ইউনিয়ন, ডাঃ সায়েফ আহমদের পক্ষে বক্তব্য রাখেন উনার মেজো ছেলে আহমদ সামিন জাওয়াদ, আকমল হোসেন তালুকদার, সভাপতি ব্যবসায়ী কল্যাণ সমিতি ভাটেরা, মোহাম্মদ মফিজুর রহমান, ব্যবস্থাপক ভাটেরা রাবার বাগান।

অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীদের কে পরিচয় করিয়ে দেওয়া হয়। কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ আলিম উদ্দিন এবং মোঃ জাফর উল্লাহ। হাসপাতালের ২৬ জন বিশেষ দাতা সদস্য যারা ১০ লক্ষ টাকা করে হাসপাতালে সাদাকায়ে জারিয়া প্রদান করেছেন তাদের এবং তাদের প্রতিনিধিদের কাছে ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদানে অংশগ্রহণ করেন। দাতা সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাটেরা হাই স্কুলের সাবেক শিক্ষক জনাব এ কে এম মতিউর রহমান।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মিকাইল শিপার ও অন্যান্য অতিথিবৃন্দ। তিনি অতিথিদেরকে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব ডাঃ আহমদ আল আমিন, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ ও ডাক্তার মিজানুর রহমান মামুন। এ উপলক্ষে মনোরম সাজে সাজানো হয় হাসপাতালের পুরো ক্যাম্পাস। এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানে যোগদান করেন।

অথিতিবৃন্দ তাদের বক্তব্যে, শহর থেকে দূরে প্রান্তিক জনপদে এমন একটি চ্যারিটি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে অত্র এলাকার গরীব দুঃখী মানুষের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য যে, ভাটেরা জেনারেল হাসপাতাল একটি অলাভজনক চ্যারিটি হাসপাতাল। পয়লা জুন থেকে এর কার্যক্রম শুরু হয়। ২জুন শুক্রবার উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় সাতশত রোগীকে চিকিৎসা পত্র এবং ওষুধ বিতরণ করা হয়। জুন মাস ব্যাপী মেডিকেল চেকআপের সকল ডায়াগনস্টিক পরীক্ষায় ৫০% বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281