place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

হামলার শঙ্কা: কুলাউড়ায় বিদ্যুৎ অফিস ঘি-রে রেখেছে পু’লিশ

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৮ জুন) সারাদেশের বিদ্যুৎ কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিতে হামলা, জ্বালাও-পোড়াও ও নাশকতার শঙ্কায় কুলাউড়া বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে কুলাউড়া বিদ্যুৎ অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিদ্যুৎ অফিসকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

তিনি বলেন, বিদ্যুৎ অফিসে কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে- সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, সারাদেশের ন্যায় কুলাউড়ায় তীব্র গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং অনেক বেড়ে গেছে। প্রতিদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। সারা উপজেলায় গভীর রাত পর্যন্ত থাকছে গরমের তেজ। ফলে বাড়ছে বিদ্যুতের চাহিদা। গত কয়েক দিন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে মধ্যরাতের পর।

এ ছাড়াও কুলাউড়ায় প্রতিদিন বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভাগের গাফলতির কারণে প্রতিদিন বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

বুধবার (৭ জুন) রাতে শহরের উত্তর বাজার এলাকার একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, মঙ্গলবার (৬ জুন) দুপুরে দক্ষিণ বাজার এলাকার একটি ট্রান্সফরমারেও এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, এমপি সুলতান মনসুরের হস্তক্ষেপের পর কুলাউড়া বিদ্যুৎ অফিসকে চাহিদা অনুযায়ী গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে উপজেলায় লোডশেডিং কমেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281