place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুলাভাই ও শ্যালকের দাফন সম্পন্ন

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৪৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সৌদি আরবে ওমরাহ পালন শেষে মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মোজাম্মেল মৃধা ও সাগর জোমাদ্দারের লাশ তাঁদের গ্রামের বাড়িতে পৌঁছেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টায় স্বজনেরা তাঁদের লাশ নিয়ে মির্জাগঞ্জের সুবিধখালীর গ্রামের বাড়িতে পৌঁছান। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বটতলা গ্রামে সাগরের জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ৯টায় মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়ায় নিজ বাড়িতে মোজাম্মেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায় গতকাল দুপুর ২টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সাগর ও মোজাম্মেলের মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর কর্তৃপক্ষ বিকেল সোয়া ৫টায় আমাদের মরদেহ বুঝিয়ে দেয়। সেখান থেকে সরাসরি তার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়ে রাত পৌনে ১২টায় সুবিধখালী পৌঁছাই। ‘সৌদি কর্তৃপক্ষ আমাদের শুধু লাশ পাঠিয়ে দিয়েছে। তারা পরিবারের দেনা-পাওনা, ইন্স্যুরেন্সের টাকা ও দোকানের টাকা কিছুই দেয়নি।’

সাগর জোম্মাদ্দারের মামা ও বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি জামাই মোজাম্মেল নিজের জমি বিক্রি করে ও এনজিও থেকে লোন নিয়ে সৌদিতে হোটেল ব্যবসা শুরু করেন। পরে সাগর সেখানে গিয়ে কাজে যোগ দেয়। তাদের উপার্জনের ওপরই পরিবার নির্ভরশীল ছিল। তারা যেন তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে পারে, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

এর আগে গত ২৫ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমরাহ হজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল মৃধা ও সাগর জোমাদ্দার নিহত হন। তাঁরা সৌদি আরবের আলকাছিমের উনাইয়া নামক স্থানে ব্যবসা করতেন। ওমরাহ হজ পালনের জন্য মক্কায় যান। ওমরা হজ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে তাঁদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281