place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

সৌদিআরবে দুই যুবকের উপর হামলা,ছিনতাই করে পলাতক হামলাকারীরা

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের নগর গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের ছেলে রাহেল আহমদ  ও রাসেল আহমদ সৌদিআরবে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে তাদের কাছ থেকে ১০ হাজার রিয়াল যা বাংলাদেশী টাকায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

গতকাল ২৭এপ্রিল,২০২৩ইং(বৃহস্পতিবার) রাত সৌদি আরবের রিয়াদ আল খালিছ ১০নং রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সৌদিআরবে পুলিশ প্রশাসন মামলা নিয়েছে এবং আসামিদের পুলিশ খুঁজছে।ভুক্তভোগীরা বর্তমানে গুরুতর আহত হয়ে সৌদিআরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনাসূত্রে জানা যায়, গত ২০২২ সালের এপ্রিল মাসে সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩০ জন লোককে সৌদিআরবের কোম্পানির ভিসার পলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ৫ লক্ষ টাকা করে আত্মসাৎ করে অভিযুক্ত রাহেল আহমদ।তারমধ্যে সবাই বাংলাদেশ থেকে তার দেওয়া ভিসায় সৌদিআরব গিয়ে একজনই এই কোম্পানি খুঁজে পাননি।রাহেল আহমেদের সাথে তাদের চুক্তি ছিল সে তার খরচে আকামা লাগিয়ে দিবে কিন্তু সে তাদের কাছে থেকে ২ হাজার রিয়াল (বাংলাদেশী টাকায় ৬৫ হাজার টাকা) নিয়ে মাত্র ৩ মাসের আকামা লাগিয়ে দেয়।তার কথা অনুযায়ী ভুক্তভোগী কাউকে কোন কাজ দেয়নি আকামার খরচও দেয়নি।তারা গত একমাস থেকে কয়েকজন কাজকর্ম ছাড়া বেকার রয়েছেন,আকামার মেয়াদও নেই।তাই তারা ঐ দেশে অবস্থানরত বাংলাদেশী প্রভাবশালী কয়েকজনকে বিষয়টি অবগত করে রাহেল আহমদের বিরুদ্ধে বিচার ডেকেছেন।সে বিসয়টি জানার গত ২৭ এপ্রিল,২০২৩ইং (বৃহস্পতিবার) সাথে সাথে  এরমধ্যে ২ জনকে ফোন দিয়ে বলেছে তার কাছে দুইজন যাওয়ার জন্য সে সমাধান দিবে।তারাও বিষয়টি না বুঝে সরলতার সাথে কাউকে না বলে দুইজন একা গিয়েছেন তার বাসায়, তাৎক্ষণিক রাহেল আহমদ ও তার ভাই রাসেল আহমদ মিলে তাদের দুজনকেই ধারালো অস্ত্র দ্বারা হামলা চালিয়ে গুরুতর জখম করে তাদের পকেটে থাকা ১০ হাজার রিয়াল ছিনতাই করে পালিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, সে আমাদের ৩০ জনের সাথেই শুরু থেকে প্রতারনা করে আসছে। সে যদিও আমাদের পার্শবর্তী এলাকার তাই আমরা তাকে বিশ্বাস করে টাকা দিয়েছি।কিন্তু সে আমাদের সাথে প্রতারনা করে আমাদের সকল আশা ভরসা ভঙ্গ করে দিলো।তাকে বিশ্বাসের কারনেই আজ আমাদের দুইভাই হাসপাতালে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন রয়েছেন।আমরা দেখে আসছি বর্তমানে তাদের শারিরীক অবস্থা খুবই খারাপ।রাহেল আহমদ ও রাসেল আহমদের বিরুদ্ধে রিয়াদ থানায় মামলা হয়েছে, অপরাধীদের সৌদিআরবের পুলিশ প্রশাসন খুঁজছে।আপনারাও কেউ দেশে বিদেশে তাদের সন্ধান জানলে আমাদের এবং প্রশাসনকে জানাবেন।আমরা সবাই এই হিংস্র লোকটির উপযুক্ত বিচার চাই।

পরিশেষে, এই নিরীহ লোকদের হামলাকারী,প্রতারক ও ছিনতাইকারীদের সুষ্ঠু তদন্তের সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আহতদের পরিবার ও ভুক্তভোগীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281