place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বিশ্বনাথে  আলহাজ্ব ছমরু মিয়া ট্রাস্টের ঢেউটিন নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

সমুজ আহমেদ সায়মন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৪৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলমান পবিত্র রামাদ্বান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারেও সিলেটের বিশ্বনাথে ১১২ জনেরও বেশী গরীর ও অসহায় মানুষের মধ্যে ফুড প্যাকেট, নগদ অর্থ ও গৃহ মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট ইউকে।

৩০ শে মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁওয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছমরু মিয়ার বাড়ীতে ট্রাস্টের ইউকের প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন, ডাইরেক্টর আফছর উদ্দিন,আনছার উদ্দিনসহ তাদের পরিবারের অর্থায়নে ১ লক্ষ ৯৫ হাজার টাকা নগদ,রমজানের ফুড প্যাকেট ও সাত বান ঢেউটিনসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল বিভিন্ন জনের মধ্যে বিতরণ করা হয়। ফুড প্যাকেটের মধ্যে ছিল,১০ কেজি চাল,২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল,১ কেজি ছোলা ও ১ কেজি সয়াবিন।
এর আগে বাংলাদেশ শাখার পরিচালক ও ট্রাস্টি মোস্তাক আহমদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন পূর্ববর্তী এক আলোচনা সভায় বক্তারা বলেন,যে মানুষ মহান মাবুদের সৃষ্ট জগতকে ভালবাসে,সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসে তার সে কাজই শ্রেষ্ঠ এবং প্রশংসনীয়। সেবার জন্য কাজ করলে সমাজ জীবন সুখের হয়।আর এ লক্ষ্যেই আলহাজ্ব ছমরু মিয়া কল্যান ট্রাস্ট ইউকে প্রতিবছর প্রতিবেশী আত্মীয় স্বজন এবং সমাজের অসহায় গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অবিরত কাজ করে যাচ্ছে। আর সে ধারাবাহিকতায় এবারও তার ব্যতিক্রম নয়।মানব সেবায় ট্রাস্টের কার্যক্রম বহমান থাকায় সকলেই ভুয়সী প্রশংসা করেছেন।
উক্ত বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, আলহাজ্ব ছমরু মিয়ার ছেলে ট্রাস্টি মনসুর আলম,গ্রামের মুরব্বী সাজিদ মিয়া,ট্রাস্টি জালাল আহমদ ইউসুফ, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর, ফরিদ আহমদ,আক্তার হোসেন, হামিম আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য আলহাজ ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট ইউকে ২০২২,২০২১ ও তার পূর্ববর্তি সময় থেকে মানবতার সেবায় সকল পর্যায়ে অসহায় ও গরীব মানুষের সহযোগিতা করে আসছে।বিশেষ করে উপজেলা ও উপজেলার বাইরে অনেককে গৃহ নির্মাণ,টিউবওয়েল প্রদান,বাইক প্রদান,,চিকিৎসা সহায়তা,বিবাহ সহায়তা,শিক্ষা সহায়তা প্রদান ও বিভিন্ন দুর্যোগে খাদ্য সহায়তাসহ মানবিক সব ধরনের সহায়তা করে আসছে।
পরিশেষে সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছমরু মিয়ার মাগফেরাত কামনা ও তাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281