place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার দাবিতে ফেঞ্চুগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ শিক্ষক সমিতির ঘোষণা অনুযায়ী সিলেটের ফেঞ্চুগঞ্জে ২২ মার্চ বুধবার দুপুরে উপজেলার ফরিজা খাতুন গার্লস স্কুলের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির অতিরিক্ত সচিব আজিজুর রহমান মুক্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিসবাহুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সচিব মাওলানা হারুনুর রশীদ। বক্তব্য রাখেন ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম মিসবাহুর রহমান, সহ সাধারণ সম্পাদক মখলেছুর রহমান ভূইয়া, পি পি এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. সুলেমান আহমেদ, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জিলু, দপ্তর সম্পাদক সেজু আহমেদ খান, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, মহিলা সম্পাদিকা অজান্তা রায়, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ সহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ এবং তাদের সঠিক অগ্রাধিকার দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহবান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলেই দাবিগুলো যৌক্তিক। আমি মনে করি তাদের দাবি অতি শীঘ্রই পূরণ হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281