place বাংলাদেশ শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সমুজ আহমেদ সায়মন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 সিলেটের বিশ্বনাথে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৫০তমও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

২৭ শে ফেব্রুয়ারী সোমবার দিনব্যাপী উপজেলার লামাকাজী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টেে অংশ নেয়। সকালে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগীতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী মাহবুব মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন; শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো দেশ বা জাতি উন্নতির শিখরে আরোহণ করতে পারেনা।জাতির উন্নতি ও সফলতা নির্ভর করে শিক্ষার ওপর।শিক্ষা এমনই এক শক্তি যা মানুষের অন্তরকে করে আলোকিত, বিবেককে করে জাগ্রত। শিক্ষা জীবন বিকাশের পথে সকল বাঁধা দূর করে সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনের পথ তৈরি করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীরের জাতি হিসেবে স্বাধীনতা দিয়েছে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি।খেলাধুলায়ও আমরা পিছিয়ে নেই।আন্তর্জাতিকভাবে ক্রিকেট দিয়েছে আমাদেরকে আরেকবার প্রেরণায় শক্তি। তাই শিক্ষার পাশাপাশি শরীর গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।
ক্রীড়া শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলামের পরিচালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কবি জসিম উদ্দিন খাঁনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার। বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) দরবেশ আলী, দাতা সদস্য ও শিক্ষানূরাগী জহুরুল হেসেন জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খান,শিক্ষানূরাগী সদস্য সাবেক ইউপি সদস্য আমির আলী, শাহ আজিজুর রহমান মনর ও জসীম উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অভিভাবক সদস্য সৈয়দ আনোয়ার হোসেন,হাজারী গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দেক আলী, অভিভাবক সদস্য মানিক মিয়া,শামীম আহমদ,রেজাউর রহমান,মহিলা অভিভাবক সদস্য আখারুন বেগম,বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন; বিশ্বজিৎ রায়,মোহাম্মদ কামরুল হুদা,মোহাম্মদ আজিজুল হক,মনুষা রানী দাস, স্বপন কুমার দাস, মোহাম্মদ অলিউর রহমান,নুরে আলম সিদ্দিকী,মোহাম্মদ আলী হেসেন জাকির হোসেনসহ ,এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এর আগে শিক্ষার্থীরা সংগীত,নৃত্য ও অভিনয়ের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন।
পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281