place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

একুশে ফেব্রুয়ারি ও দশগ্রাম জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহত্তর দশগ্রামের গুনিজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান স্থানীয় দশগ্রাম বাজারে অনুষ্ঠিত হয়।
বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান ময়না’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন ও সাংগঠনিক সম্পাদক দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বৃহত্তর দশগ্রামের কৃতিসন্তান সমাজসেবী মিনহাজ উদ্দিন, উপস্থিত ছিলেন দশগ্রামের প্রবীণ মুরব্বি হাজি মখলিছ আলী, সাবেক মেম্বার মুক্তার আলী, শমছু মিয়া, ছমরু মিয়া, আব্দুল খালিক, উস্তার আলী, এশাদ আলী, তেরাব আলী, নুর ইসলাম, ফারুক মিয়া, তারিফ আলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার আলাউদ্দিন বিন সিকান্দার, ইতালি প্রবাসী খসরুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ, মাস্টার নিজাম উদ্দিন, দরগাহ বাজার ব্যাবসায়ি কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মু. মাহবুব, সিলেট নগরীর বিশিষ্ট ব্যাবসায়ি হাবিব আহমদ, সংগঠনের সহ সভাপতি দিলোয়ার হোসেন, আবু হোসেন তাহিদ।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী বাবুল, আব্দুর রহমান, প্রবাসী শুভাকাঙ্ক্ষী জয়নাল হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমীন প্রমূখ।
আলোচনা সভার শেষ পর্যায়ে বৃহত্তর দশগ্রামের বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যাক্তিবর্গের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। অতিথিবৃন্দ সমাজসেবামূলক কার্যক্রমের জন্য বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের ভূয়সী প্রশংসা করেন সংগঠনের তহবিলে দশ হাজার টাকা অনুদান প্রদান করেন আমেরিকা প্রবাসী মিনহাজ উদ্দিন ও ইতালি প্রবাসী খসরুজ্জামান পাঁচ হাজার টাকা।
এ ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য নগদ (তিন হাজার) টাকা প্রদান করেন দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিক উদ্দিন লাবলু, দরগাহ বাজার ব্যাবসায়ি কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মু. মাহবুব (তিন হাজর) টাকা, প্রবাসী শুভাকাঙ্ক্ষী জয়নাল হোসেন (দুই হাজার) টাকা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281