place বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, ভাটেরা রেলওয়ে ষ্টেশন দ্রুত চালু হবে: শাহাব উদ্দিন

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে


বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, এক সময় অনেকেই বাংলাদেশকে গরীব ও ভিক্ষুকের দেশ বলতো। শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে আমূল পরিবর্তন এসেছে। আজ সবার ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের সকল উপজেলায় একটি করে মাধ্যমিক প্রতিষ্ঠান সরকারিকরণ হয়েছে । শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কুলাউড়ার ভাটেরায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহর রহমান ও ৩নং ওয়ার্ড সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে দেয়া বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। শাহাব উদ্দিন আরও বলেন, বিএনপির সময় দেশে গড় মাথাপিছু আয় ছিল ৫শ’ ডলার আর এই সরকারের আমলেই দেশে গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮৪০ ডলার। বিএনপি দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তিনি বলেন,

বিএনপির নেতাকর্মীরা বলেছিল গত ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। কিন্তু ডিসেম্বরের পর জানুয়ারি গেল, ফেব্রুয়ারির ১০ তারিখ চলে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের খবর নেই। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এখনও দেশ চলছে। নির্বাচন ছাড়া আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে বাঁকা পথে নামানো যাবেনা। মন্ত্রী বলেন, দেশে ১০০টি ইকনোমিক জোন করা হয়েছে। সেখানে বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ হবে। দেশ উন্নত হবে। স্থানীয় দাবী দাওয়া সম্পর্কে তিনি বলেন, কুলাউড়ার বন্ধ ভাটেরা রেল স্টেশন অচীরেই চালু হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব মিকাঈল শিপারের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান ও জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রাধাপদ দেব সজল, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম মিন্টু, ভাটেরা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জালাল উদ্দীন, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী নুরুল আলম সিদ্দিকী এখলাছ, কাতার প্রবাসী আলাউদ্দিন তালুকদার, কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী, ভাটেরিয়ান সিলেটের সভাপতি শাহ মো. লুৎফুর রহমান, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল সিদ্দিকী খালেদ, ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ। মানপত্র পাঠ করেন গণসংবর্ধনা আয়োজক কমিটির সদস্য সচিব আকমল হোসেন তালুকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান। সভায় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ কুলাউড়ার গাজীপুরে রেঞ্জ অফিস ভবনের উদ্বোধন করেন। সেখানে বিভাগীয় বন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281