place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

জালালাবাদ লিভার ট্রাস্ট ও রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে সিলেটের লাক্কাতুরা চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আজ (৩ ফেব্রæয়ারী) জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেট মহানগরের উপকন্ঠে লাক্কাতুরা চা বাগানেএকটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটির সহআয়োজক ছিল রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও সিলেটের রোটারী ই-ক্লাব অব ৩২৮২। ক্যাম্পটিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এর আগে সকালে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট ভ্যালি অন্চলের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে এক অনাড়ম্ভর অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। অধ্যাপক স্বপ্নীল তার বক্তব্যে সামনের দিনগুলোতে সিলেটের চা বাগানগুলোতে চা শ্রমিক ভাই-বোনদের কল্যানে এমন ধরনের আরো ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আশাবাদ ব্যাক্ত করেন। তিনি জালালাবাদ লিভার ট্রাস্টের এই উদ্যোগে পাশে দাড়ানোয় রোটারী ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারী ই-ক্লাব অব ৩২৮২-র প্রেসিডেন্ট রোটারীয়ান তুফায়েল আহমেদ চৌধুরী ও পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান সৈয়দ বাহারুল ইসলাম রিপন এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটের রোটারীয়ান ফয়জুল বারি।

উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই জালালাবাদ লিভার ট্রাস্ট সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাস্টের উদ্যোগে ও সহযোগীতায় একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও সে সময় সিলেট সদরের বিভিন্ন জায়গায় বন্যা পীড়িত মানুষের মধ্যে উপহার হিসেবে অত্যাবশ্যকীয় সামগ্রীও বিতরন করা হয়েছিল। আর সাম্প্রতিক শৈত্যপ্রবাহের সময়ও সিলেট শহরে ট্রাস্টের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পরা মানুষগুলোকে কম্বল উপহার দেয়া হয়। পাশাপাশি ট্রাস্টের উদ্যোগে জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর শাখা, সিলেট স্টেশন ক্লাব, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক ও সেবামূলক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281