place বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

গোলাপগঞ্জ ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ সম্পন্ন

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৫৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটের বিয়ানীবাজারের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার সকাল ১১টায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও ডেইলি নিউএজ’র সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শফিকুর রহমান, ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানি মাজুমদার, গোলাপগঞ্জ উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং দৈনিক উত্তরপূর্বর প্রধান আলোকচিত্রী শংকর দাস প্রমুখ,গোলাপগঞ্জ পৌর যুবলীগ নেতা আপন ইকবাল তানভীর,গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ তারেক,গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সহসম্পাদক ইমরান আহমদ সহ প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় অগ্রসরতায় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা মূল্যবান অবদান রাখছে বলে মন্তব্য করেছেন। তারা এ বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা ও পৃষ্ঠাপোষক কামরুল আলম দুলালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার এ উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফিয়া বেগম ও রাকিব আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা বাহা উদ্দিন, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জয়নাল উদ্দিন, সমাজসেবক বুরহান উদ্দিন, পৃষ্ঠপোষকের ইতালি প্রবাসী ভাই জামাল উদ্দিন, খুরশেদ আলমসহ আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মালিক। গত বছরের ৫ নভেম্বর এই পরীক্ষা আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী মিডল্যান্ড শাখা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক কামরুল আলম দুলালের পিতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে প্রতিষ্ঠিত ইব্রাহিম আলী স্মৃতি পরিষদের উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষা ২০২১ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক পৃষ্ঠপোষকতা করছেন কামরুল আলম দুলাল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281