place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই: এমপি হাবিব

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৪৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জে পিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃত্তি প্রদান

আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই: এমপি হাবিব

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ১৯ জানুয়ারি দুপুরে পিপিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিপিএম উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের সভাপতি দেওয়ান আলী আছগর জাহির এর সভাপতিত্বে ও বেলায়েত হোসেন খান এবং হাসনাত চৌধুরী বুলবুল এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, পিপিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবেদ আহমেদ চৌধুরী শিপু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম চৌধুরী ছাব্বির, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন, পিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শহীদ, প্রবীণ সাংবাদিক এস এম মামুনুর রশীদ, মুহিবুর রহমান চৌধুরী, মাজেদা বেগম সুখী, মো. নেওয়াজ, প্রমুখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে লাভ নেই যদি সেখানে ভাল শিক্ষার্থী তৈরি না হয়। এজন্য সবাইকে খেয়াল রাখতে হবে পাশাপাশি তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান স্কুলে যাচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে তা আপনি খোজ নিবেন।বিশেষ প্রয়োজনে শিক্ষকদের সাথে পরামর্শ করে আপনার সন্তানকে আপনি সুন্দর শিক্ষা দিতে পারেন। পাশাপাশি একটি সুন্দর সমাজব্যবস্থার জন্য শিক্ষা সবচেয়ে জরুরি। এজন্য সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজেদের অনন্য উদাহরণ হিসেবে সৃষ্টি করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281