place বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৫২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সহয়োগিতায় শুক্রবার (১৩ জানুয়ারী) জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেট মহানগরের শীতার্ত, দরিদ্র মানুষের মধ্যে উপহার হিসেবে কম্বল বিতরন করা হয়।

সিলেট মহানগরের আল মদিনা ইন্টারন্যশনাল স্কুলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শতাধিক দরিদ্র সিলেটবাসী এই উপহার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এই কার্যক্রমটি বাস্তবায়নে সর্বাত্বক সহযোগীতা প্রদান করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক দিলু বড়ুয়া, সালমা বেগম সুমি, শেলু বড়ুয়া, আবদুল মালেক, সেবু বড়ুয়া, রু‌কিয়া সুলতানা, আয়শা বেগম, সু‌দ্রিপ বাবু সহ অন্যান্য কর্মকর্তারা এবং আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল এডভোকেট মঈন উদ্দীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই জালালাবাদ লিভার ট্রাস্ট সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের ট্রাস্টের উদ্যোগে ও সহযোগীতায় একাধিক হেলথ ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও সে সময় সিলেট সদরের বিভিন্ন জায়গায় বন্যাপিড়ীত মানুষের মধ্যে উপহার হিসেবে অত্যাবশ্যকীয় সামগ্রীও বিতরন করা হয়েছিল। পাশাপাশি ট্রাস্টের উদ্যোগে জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর শাখা, সিলেট স্টেশন ক্লাব, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281