place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

কুলাউড়ায় মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ৭

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়ায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা সহ গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার ১২ জানুয়ারি বিকাল ৪ টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার কুলাউড়া সদরইউনিয়নের আসনপুর গ্রামের বকুল গাজীর ছেলে ফাহিদ গাজী (৯)। সে ৩য় শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন নিহত শিশু সাইদের মা আসমা বেগম (৪২), হাজী নজিব আলী (৬২), শামসুল ইসলাম (৪৫), জনি আক্তার (৩০), মো. মামুন (১০), সবুজ (২৪) ও আবজল খাঁন (৪০)। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুলাউড়া থেকে রবিরবাজারের দিকে যাচ্ছিল মাইক্রো গাড়িটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হলে ৮ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাইদকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহত শিশুর মাসহ ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মমতাজ খলিল মুন্নি জানান, সড়ক দুর্ঘটনায় শিশু সাইদ মারা গেছে। আহতরা মাথায় ও বুকে প্রচন্ড আঘাতগ্রস্থ এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুছ ছালেক জানান, ঘটনাস্থল থেকে মাইক্রো গাড়িটি পালিয়ে গেছে। মাইক্রোসহ ওই ঘাতক চালককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281