অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেফতার পূর্বক চোরাইকৃত ০৮টি মোটর সাইকেল উদ্ধার, ০১টি মাইক্রোবাস ও ০১টি হাইয়েস গাড়ী উদ্ধার, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, ডাকাত গ্রেফতার, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন সহ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ডিসেম্বর ২০২২ খ্রিঃ মাসে টানা চতুর্থ বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুছ ছালেক এবং শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন, কুলাউড়া থানার এস আই আনোয়ার মিয়া, ও এএসআই নির্বাচিত হয়েছেন, এএসআই তপন দেব।
পুরষ্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ইনচার্জের হাতে ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন।



