place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

কুলাউড়ায় দু’দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৫৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে মদিনাবাহী কাফেলার উদ্যোগে দু দিনব্যাপী আন্তঃ উপজেলা হিফজুল কোরআন প্রতিযোগীতা গত ৩ ও ৪ জানুয়ারী মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হয়েছে।

রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার ক্কারী হোসেন আলী একাডেমি হল রুমে প্রতিযোগিতা শেষে ২য় পর্বে মদিনাবাহী কাফেলার ভারপাপ্ত সভাপতি কাজী সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ।

বিশেষ অতিথি হিসোবে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যন আলহাজ্ব এ এস এম জামান মতিন, প্রতিযোগীতার প্রধান বিচারক হাফিজ জাকির মওলানা জাকির হোসেন, রবির বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সমাজ সেবক ইকবাল সালাম, ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, মোঃ আনু মিয়া, ছাতা পীর সৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর, ব্যবসায়ী কুতুব উদ্দীন, প্রতিযোগী মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন আলাল পুর আওতর খান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ তুহিন আহমদ, মনরাজ আব্দুর রহিম সৃতি পরিষদের সভাপতি এ কে উজ্জল, সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোরআন থেকে তেলাওয়াত করেন আলাল পুর মাদ্রাসার ছাত্র নূরুল আমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সহ উপস্হিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।৩ জানুয়ারী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।বাছাই পর্বে উপজেলার ১১ টি মাদ্রাসার প্রতিযোগিরা অংশ গ্রহন করেন। প্রতিযোগীতার গ্রন্ড ফাইনেলে ১ম স্হান অর্জন করেন আলাল পুর আওরখান হাফিজিয়া মদ্রাসার ছাত্র নূরুল আমীন।

তাকে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল প্রতিযোগিতার হাতে একটি করে ছাতা প্রদান করা হয়।পুরশাই মাদ্রাসার প্রতিষ্ঠতা হাফিজ আনসার উদ্দীনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281