বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী সদস্য ও খিলগাঁও থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক জালালাবাদ ভিউয়ের উপদেষ্টা আব্দুল শহিদ কাজল বলেছেন, আওয়ামী লীগের আমলে শিক্ষাখাত যেভাবে এগিয়েছে তা নষ্ট করতে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের আন্দোলনের নামে ডেকে এনে তাদের পথভ্রষ্ট করছে। কিন্তু বর্তমান সরকার যেভাবে বিনামূল্যে শিক্ষাব্যবস্থা রেখেছে তাতে একটি দেশ এগিয়ে যাবে স্বাভাবিক। এজন্য আমি মনে করি শেখ হাসিনার এই উদ্যোগ আরও শক্তিশালী করে তুলতে হবে। আগামীর প্রজন্মের জন্য বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, আজ পহেলা জানুয়ারি যেমন একদিকে নতুন বছর অন্যদিকে বইয়ের এই মেলায় সারা বাংলা আজ বইয়ে বন্দী। তিনি ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী সহ সবাইকে এক প্রেস বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন।



