সিলেটের ফেঞ্চুগঞ্জের বিয়ালীবাজারে ইংরেজি শিক্ষার উদ্যোগ হিসেবে আইএলস কোর্সের জন্য ইংলিশ এডুকেশন কেয়ার উদ্বোধন করা হয়েছে।
১০ ডিসেম্বর শনিবার সকালে প্রতিষ্ঠানের নিজেস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মাওলানা সায়্যিদুল ইসলাম।
অনুষ্ঠানে সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবি এম কিবরিয়া ময়নুল (ভিপি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক শুভ আহমদ ও জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, মো. শামসুদ্দিন, মো. দুলাল মিয়া।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন অনুষ্ঠানের অতিথিরা।
উল্লেখ্য আজ থেকে যাত্রা শুরু করল ইংলিশ এডুকেশন কেয়ার এর কার্যক্রম।



