place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কুলাউড়ায় আল হেলাল হেল্প এসোসিয়েশন এর সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কাউন্সিল অধিবেশন ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন আল-হেলাল হেল্প এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী চলে এ কর্মসূচি।

শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী পৌর এলাকার বঙ্গবন্ধু জাতীয় উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান।

 

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কবি মিম সুফিয়ান ও মাহদি হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত, জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম. মছব্বির আলী, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ (ইনক) এর সাধারন সম্পাদক জাবেদ আহমদ, শিক্ষক মোহাইমিনুল ইসলাম, ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম মামুন, জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, আল খলিল এডুকেশন কালচার এন্ড সেন্টার মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন রাজু, আস-সুন্নাহ মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ইয়াহিয়া আহমেদ।

 

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে সংযুক্ত আরব-আমিরাত থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান হাফিজ হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব তজম্মুল ইসলাম রাজু।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, কুলাউড়া থানার উপ-পরিদর্শক এনামুল ইসলাম, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ব্যবসায়ী আব্দুল জলিল, সাংবাদিক একেএম জাবের, মহি উদ্দিন রিপন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক সামসু উদ্দিন বাবু, আল-হেলাল হেল্প এসোসিয়েশনের সদস্য আবু নছর খালেদ, হিজরুল ইসলাম, মজিদ আহমদ, ফরিদ আলী, সালমান আহমদ, সামছুল আহমদ, আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সাইদুল ইসলামকে সভাপতি ও তজম্মুল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক মনোনিত করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে একেএম সফি আহমদ সলমান বলেন, সংগঠনটি বিগত চার বছর থেকে দূর্যোগে দূর্ভিপাকে কুলাউড়ার মানুষের পাশে দাড়িয়েছে আমি দেখেছি। কুলাউড়ার স্মরণকালের শ্রেষ্ঠ বন্যা ও করোনা মহামারিতে মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাওয়া স্বেচ্ছাসেবীদের চিহ্নিত করে আজ তাদের মধ্যে আর অনুপ্রেরণা ও উৎসাহের যোগান দিচ্ছে। আমি আমার পক্ষ থেকে এ সংগঠনকে সকল ধরণের সহযোগিতা করে যাবো।

সংগঠনের একজন অসুস্থ সদস্যকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১০’হাজার টাকা, ক্যান্সার আক্রান্ত ব্যাক্তিকে ৪’হাজার টাকা, দরিদ্র এক ব্যক্তিকে ঢেউটিন ও এক ব্যক্তিকে ২’হাজার টাকার অনুদানসহ অর্ধ শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281