place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাইঘাটে কয়েক হাজার নেতা কর্মীদের নিয়ে বিএনপির বিক্ষোভ

হোসাইন আহমদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৬০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের বিভিন্ন এলাকায় পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে কানাইঘাটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

গতকাল বুধবার উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে দুপুর সাড়ে ১২টার দিকে নন্দিরাই বাইপাস পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কানাইঘাট পূর্ব বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। কানাইঘাটে দীর্ঘ কয়েক বছর পর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা শোডাউন সহকারে ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক ধানের শীষ বহন করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলে অংশগ্রহণ করে।
কানাইঘাটে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে উত্তেজনা ও শঙ্কা বিরাজ করলেও পুলিশের কঠোর ভূমিকা এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ের মাধ্যমে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিল পরবর্তী উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ জনগনের ভোটাধিকারের দাবী করতে গিয়ে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা, মামলা, দমন-নিপীড়ন এবং শান্তি বিক্ষোভ সমাবেশে গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যা করেছে। তারপরও বিএনপির গণজোয়ার দমিয়ে রাখতে পারছে না সরকার। তিনি আরো বলেন, এখন থেকে দেশবাসীকে সাথে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবীতে এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে রাজপথে অবস্থান করবে। সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে কানাইঘাটে বিএনপির মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করায় জেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহাবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী গোলাম রাব্বানী, জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাইদ আহমেদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মোস্তাক আহমদ, মাহবুব আলম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ওয়েছুর রহমান, হাজী জসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ সোলেমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কাওছার আহমদ বাঙালি, কাউন্সিলর আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ সাবেক ছাত্রনেতা আবুল বাশার, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সিনিয়র সহ সভাপতি রোমান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলমাছ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব শাহিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমদ মেম্বার, সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ জাকারিয়া, ছাত্রদলের আহ্বায়ক কাউন্সিলর আল-আমিন, সদস্য সচিব রাসেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন রাসেল সহ উপজেলা বিএনপির ৯টি ইউনিয়নের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281