place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

কুলাউড়া উপজেলার রবিরবাজারের নির্জন স্থান থেকে তরুণীর লাশ উদ্বার!

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আজ সকালে কুলাউড়া উপজেলার রবিরবাজরে পপি সরকার (১১) নামের এক শিশুর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পপি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই এলাকার দিগিন্দ্র সরকারের মেয়ে। তারা সুলতানপুরে মৃত আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানান, দিগিন্দ্র সরকার পরিবার নিয়ে দীর্ঘদিন থেকে সুলতানপুরে মৃত আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার রাতে খাওয়াদাওয়া শেষে পপি তার রুমে ঘুমাতে যায়। সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে গলায় ওড়না পেঁচানো পপির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি লোকজন দ্রুত থানা পুলিশকে জানান। পরে থানার এসআই হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পপির লাশ উদ্ধার করেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান হারুনুর রশীদ। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281