place বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

বালাগঞ্জের চকদৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবনের নির্মানের প্রায় এক টন রড উধাও, শামীম নাকি আহবাব দায়ী

বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঘটনা ঘটেছিল গত ৫ সেপ্টেম্বর। দায় তাহলে কার।

বালাগঞ্জের চকদৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের এক টন রড চুরি, প্রধান শিক্ষক কিছুই জানেন না!

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের চকদৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দুই তলা বিশিষ্ট ভবনের কাজ বিগত প্রায় দেড় মাস ধরে চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

গত ৫ ই সেপ্টেম্বর গভীর রাতে কিছু রড চুরি হয়ে যায়। এবং এর পূর্বে আরও দুইবার চুরি হয়। সাব ঠিকাদার সেলিম জানান, রডের পরিমান প্রায় ১ টন।

এ বিষয়ে ভবনের কন্ট্রাক্টর শামীম আহমদ জানান,আমি বিষয়টি অবগত এবং ঘটনা ঘটার সাথে সাথেই আমি স্কুলের শিক্ষক সহ আশেপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে করি। কিন্তু আজ প্রায় ২০ দিন হয়ে গেছে আমি কোন সুরাহা পাইনি। আমি এ বিষয়ে আইনের আশ্রয় নিতে চাই। পাশাপাশি তিনি আরও বলেন, এর পূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে।

ভবনের নির্মাণ কাজের রাত্রিকালীন নৈশ প্রহরী আহবাব আহমদ দায়িত্ব পালন করে আসছেন৷ কিন্তু চুরি হওয়ার পর থেকে তার ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। আহবাব এর সাথে যোগাযোগ করতে গেলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চকদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ৫ বারের ম্যানেজিং কমিটির সভাপতি মঙ্গাই মিয়া জানান, আমি বিষয়টি জেনেছি। কিন্তু আর আমাকে পরবর্তীতে এ ব্যাপারে ডাকা হয়নি৷ তিনি আরও জানান – বছরে একাধিকবার তারা কমিটি পরিবর্তন করে থাকে। এর কারণ আমার জানা নেই। তিনি আরও বলেন, আমার নিজ বাড়ি থেকে ৫০ হাজার টাকার (প্রায়) মাটি ভরাটের কাজ নিয়েছিলেন ঠিকাদার সেলিম। কিন্তু আমি সে টাকা অনেক বিলম্ব হওয়ার পর পাই।

আরও জানা যায়, শুধু ১ বার নয় এ পর্যন্ত মোট ৩ বার রড চুরি হয় এবং যা আনুমানিক প্রায় এক টন।

এ ব্যাপারে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য যিনি টেন্ডার নিয়েছেন তার দায়িত্ব হল মালামাল রক্ষা করা। যদি তিনি তাতে ব্যর্থ হোন তাহলে আমাদের অথবা স্থানীয় থানায় জানাতে পারতেন। তিনি প্রশ রাখেন ঘটনার এতদিন হয়ে গেল কিন্তু কেন তিনি আইনের আশ্রয় নেন নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, আমি রড চুরির বিষয় সম্পর্কে জানিনা। এবং এ বিষয়ে আমার নিকট কোন বক্তব্য নেই।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে কোন ধরনের কার্যক্রমে প্রধান শিক্ষক এলাকার কাউকেই কোন কিছু অবহিত করেন না। পাশাপাশি বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আব্দুর রশীদ নামে একজন ব্যক্তি দায়িত্ব রয়েছেন বলে জানা যায়। কিন্তু স্থানীয় লোকজন তাকে আজ পর্যন্ত দেখেননি এবং তাকে চিনেন না বলে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281