place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেটে প্রশাসনের আশ্বাস, পরিবহন অবরোধ স্থগিত

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রশাসনের সাথে বৈঠকের পর শ্রমিক নেতারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে এ বৈঠক শেষে রাত সোয়া ১০টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবহন শ্রমিকদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন সিলেটের পরিবহন শ্রমিকরা। তারা চন্ডিপুল, হুমায়ুন চত্ত্বর, বালুচর, তেমুখী পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে অবরোধ করে শ্লোগান দিতে থাকেন। কোথাও কোথাও সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

হঠাৎ তাদের এ কর্মসূচিতে সিলেটজুড়ে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। ভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঘরছাড়া মানুষ না পারছিলেন ঘরে ফিরতে, না পারছিলেন গন্তব্যে যেতে। এমনকি কোথাও কোথাও অবরোধকারীদের সাথে সাধারণ মানুষের উত্তপ্ত বাকবিতন্ডার খবরও পাওয়া যায়।

তবে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্রশাসনের উদ্যোগে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। পরে রাত পৌনে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে হুমায়ুন রশিদ চত্বরের একটি স্থানে বসেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা ও দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।

বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা শ্রমিক নেতাদের দাবি মানার আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281