place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও জালালাবাদ লিভার ট্রাস্ট এর উদ্যোগে লিভার ক্যান্সার বিষয়ক সেমিনার

দুলাল মিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আজ (১৫ তারিখ) সিলেট শহরে মির্জা মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন এ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট মহানগর শাখা ও জালালাবাদ লিভার ট্রাস্ট এর যৌথ উদ্যোগে “লিভার ক্যান্সার প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ইমামদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক সেমিনার এবং “ইসলামের দৃষ্টিতে চিকিৎসা ও চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান শীর্ষক খুৎবা” প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন এর ডিভিশনাল হেড অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। অনুষ্ঠানটিতে তিনি লিভার ক্যান্সার প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা মুহিবুল হক, গাছবাড়ি, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলন শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক: ইপ্রএ, মাওলানা রুহুল আমিন সাদি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা, মাওলানা এহসান উদ্দিন, সভাপতি, জেলা ইমাম সমিতি, সিলেট প্রমুখ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাওলানা হাবীব আহমদ শিহাব, সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট মহানগর।

উল্লেখ্য, এর পূর্বে জালালাবাদ লিভার ট্রাস্টের আয়োজনে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর ও সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের উমারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ সুরমা উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রাঙ্গনে মোট ৪ টি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।

উল্লেখ্য, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভরের সাধারণ সম্পাদক, ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি এলুমনাই এসোসিয়েশনের সভাপতি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281