২০২২ সালে অনুষ্ঠিতব্য সিলেট জেলা পরিষদের নির্বাচনের প্রথম অংশ হিসেবে প্রার্থীদের মনোনয়ন বৃহস্পতিবার সকাল থেকে জমা দেওয়া শুরু হয়েছে। জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস।
সিলেট জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী আব্দুল আউয়াল কয়েস সংবাদ মাধ্যমে কে জানান, আমি বিগত উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু এই স্বল্প সময়ে আছি আমার মূল লক্ষ্য অর্জন করতে পারিনি। আমি চেয়েছি জনপ্রতিনিধিদের সাথে কাধে কাধ মিলিয়ে উন্নয়ন করার চেষ্টা করব। জানিনা আমি কতটা পেরেছি। ইনশাআল্লাহ আমি যদি পূণরায় বিজয়ী হতে পারি যে সকল ইতমধ্যে আটকে আছে তা সম্পন্ন করব এবং জনপ্রতিনিধিদের উন্নয়ন কাজে সর্বাত্মক অংশ নেব।
উল্লেখ্য নির্বাচন কমিশন তফসিল সূত্রে জানা যায়, সিলেট জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ ইং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ‘ ভোটগ্রহণ হবে ১৭ ই অক্টোবর। সিলেট জেলা পরিষদের ৪ টি ওয়ার্ড রয়েছে।



