সিলেট জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে মনোনয়ন জমা দিলেন ‘কয়েস’
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
৮১৪
বার এই সংবাদটি পড়া হয়েছে
২০২২ সালে অনুষ্ঠিতব্য সিলেট জেলা পরিষদের নির্বাচনের প্রথম অংশ হিসেবে প্রার্থীদের মনোনয়ন বৃহস্পতিবার সকাল থেকে জমা দেওয়া শুরু হয়েছে। জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস।
তিনি মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের জানান, আমি চেষ্টা করেছি জনপ্রতিনিধিদের উন্নয়ন কাজে সহযোগিতা করতে এবং আগামীতে নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের উন্নয়ন কাজে সহযোগিতা করে আসব পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করব। এ সময় তার সাথে ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিজন কুমার দেবনাথ, সমাজকর্মী সোহেল আহমদ।
নির্বাচন কমিশন তফসিল সূত্রে জানা যায়, সিলেট জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ ইং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ‘ ভোটগ্রহণ হবে ১৭ ই অক্টোবর। সিলেট জেলা পরিষদের ৪ টি ওয়ার্ড রয়েছে।