place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার পতন ছাড়া সেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বে না: খান জামাল

মুহাম্মদ জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৬৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন সর্বক্ষেত্রে ব্যর্থ জনবিচ্ছিন্ন আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে রাজপথে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।সরকার পতন ছাড়া সেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বে না। এজন্য তূনমুলে সংগঠন কে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে। সরকারের পতনের সময় ঘনিয়ে আসছে। বুধবার (২৪ আগষ্ট ) দুপুরে কানাইঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

স্থানীয় খেয়াঘাঠ সংলগ্ন অফিসে অনুষ্টিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউপি সদস্য ফারুক আহমদ।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক,কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, সৈয়দ সরোয়ার রেজা, কানাইঘাট উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লাহিন চৌধুরী, আব্দুল মানিক, হারুন প্রমুখ।

বর্ধিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ অহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ।
বর্ধিত সভায় আগামী ১৫ দিনের মধ্যে উপজেলায় ৯ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের কর্মিসভা করে আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281