place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফের আন্দোলনে চা শ্রমিকরা

নিজেস্ব সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৯০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

দুটি পাতার একটি কুড়ির অংশ হাজারো পরিবারের প্রধান উপার্জন। কিন্তু সেই উপার্জনের কোন বৃদ্ধি নেই বেড়েছে দ্রব্যমূল্য। এ নিয়ে হিমশিম খাচ্ছেন চা শ্রমিকরা। আজ (শনিবার) থেকে সিলেটসহ সারা দেশের ২৩১টি চা-বাগানে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন। চা-বাগানের সব কাজ বন্ধ করে দাবি আদায়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অবস্থান নেওয়ার জন্য প্রতিটি চা-বাগানের শ্রমিকদের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এর মধ্যে শুক্রবার সারাদেশে আন্দোলন সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে চা শ্রমিকরা। কিন্তু তাতেও সাড়া নেই কতৃপক্ষের।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নিপেন পাল আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিকেরা। আজও দেশের সব চা-বাগানে কর্মবিরতি পালন করেছেন তারা।

চতুর্থ দিনের কর্মবিরতি পালনকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা। এ সময় চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, ‘আমরা বিভিন্ন চা-বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। প্রতিটি চা-বাগানের শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার আদায়ে ফুঁসে উঠেছেন। শ্রমিকেরা মজুরি না বাড়লে কাল থেকে কাজে যোগ দেবেন না। প্রয়োজনে জীবন দেবেন। এই দাসত্বের জীবনে তাঁদের অনেক কষ্ট। মালিকপক্ষের থেকে আমরা মজুরি বৃদ্ধির ব্যাপারে কোনো আশ্বাস পাইনি। চট্টগ্রাম-সিলেটসহ সারা দেশের শ্রমিকেরা প্রস্তুত। আগামীকাল আমরা ধর্মঘটে নামব। সব বাগানে কাজ বন্ধ থাকবে। কাছাকাছি বাগানগুলোর শ্রমিকেরা একত্র হয়ে আন্দোলনে নামবেন। প্রয়োজনে সড়ক অবরোধ করা হবে। মালিকপক্ষের টালবাহানা আর আমরা মানব না। শ্রমিকদের আন্দোলন কেউ ঠেকাতে পারবে না।’

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে আমরা চার দিন ধরে দুই ঘণ্টা করে কর্মবিরতি করে আসছি। মালিকপক্ষ থেকে কোনো সাড়া আসেনি। তাদের টনক নড়েনি। দুই ঘণ্টা কর্মবিরতি শেষে প্রতিদিনই শ্রমিকেরা বাগানের সব কাজ করছেন। চা-বাগানের ভরা মৌসুমে বাড়তি সময় দিয়ে পাতা তুলছেন, যেন আন্দোলনের ফলে চা–শিল্পের কোনো ক্ষতি না হয়। এটা চা-বাগানের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু মালিকপক্ষ যদি মনে করে, এই ভালোবাসা আমাদের দুর্বলতা, তাহলে তারা ভুল করবে। গত চার দিন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি দিয়েছি। আজ বিকেলের মধ্যে সমাধান না পেলে আমরা আগামীকাল থেকে কঠোর আন্দোলনে নামব।’

পংকজ কন্দ বলেন, ‘চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার জন্য আমরা দুই বছর আগ থেকে দাবি জানিয়ে আসছি। কিন্তু ১৯ মাস পেরিয়েও দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী না গিয়ে মালিকপক্ষ মজুরি বৃদ্ধির ব্যাপারে গড়িমসি করছে। তারা মাত্র ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির বাজারে মাত্র ১৪ টাকা দিয়ে শ্রমিকদের আন্দোলন বন্ধ করা যাবে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281