place বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

ভারতের দীর্ঘ সাজা ভোগের পর শিশু ও নারীসহ ১০ বাংলাদেশি ফেরত

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের আসাম রাজ্যের বিভিন্ন জেলখানায় দীর্ঘ সাজা ভোগের পর অবশেষে দেশে ফিরেছে শিশু ও নারীসহ ১০ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে বিএসএফ ও ভারত সীমান্ত পুলিশ এসব প্রত্যাবাসন কারীদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে। এসব প্রত্যাবর্তনকারীরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। পরে বিএসএফ ও পুলিশের হাতে গ্রেফতার হয়। একপর্যায়ে তাদের টাই হয় বিভিন্ন ডিটেনশন (কারাগারে) সেন্টারে।

প্রত্যাবাসনকারীদের হস্তান্তরকালে উপস্থিত ছিলেন শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ মো. মাসুদুজ্জামান, বিয়ানীবাজার থানার এসআই সাইফুল ইসলাম, ৫২ বিজিবি’র বড়গ্রাম কোম্পানী কমান্ডার, ভারত সীমান্ত পুলিশের আইপিএস অফিসার, সুতারকান্দি ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ, বিএসএফের সুতারকান্দি কোম্পানী কমান্ডার প্রমুখ।

দেশে ফেরা বাংলাদেশিরা হচ্ছে- মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের রতন ভর্মণ, সিলেটের কানাইঘাটের শাহিদ আহমদ, জকিগঞ্জের ছাবির আহমদ, দেলোয়ার হোসেন, কাজী সুমন আহমদ, চাঁদপুরের কচুয়ার মাসুদ ইসরাইল রহমতুল্লাহ, কক্সেসবাজারের একই পরিবারের অয়েস করিম, জান্নাত তাসবির, সাবিহা জান্নাত ও জহুরা বেগম ইয়াসমিন।

মৌলভীবাজার সদর উপজেলার সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা ও সমাজকর্মী অমলেন্দু কুমার দাশ জানান, ভারতের জেলে আটকা পড়াদের দেশে ফিরিয়ে আনার মানবিক কার্যক্রমের সম্মুখযোদ্ধা আসামের গৌহাটিস্থ বাংলাদেশ দুতাবাসের সহকারী হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। তার বলিষ্ট কুটনৈতিক প্রচেষ্টায় ভারতের জেলে অসহায়ভাবে পড়ে থাকা মানুষগুলো মৃত্যুর মূখ থেকে দেশে ফিরতে সক্ষম হচ্ছে। তিনিও (অমলেন্দু) দীর্ঘদিন ধরে উভয় দেশের বন্দী প্রত্যাবাসনে কাজ করছেন। স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে অসহায় মানুষকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছেন। ভারতের আসাম রাজ্যের ৫ টি ও মেঘালয় রাজ্যের ২টি জেল থেকে ইতিমধ্যে প্রায় ২৭৫ জন বাংলাদেশীকে মুক্ত করে একই স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, আগে থেকে অপেক্ষমাণ স্বজনরা দেশে ফেরা নাগরিকদের নিয়ে গেছেন। এর আগে স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281