place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

কুলাউড়ার সফি আহমদ কে আজ পিপিএম পদক পড়িয়ে দিলেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ

নূর জাহান তামান্না
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৫৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্মমানবতার সেবায় মানবিক পুলিশিং’র জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের নায়েক কুলাউড়ার কৃতি সন্তান সফি আহমেদ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবায় ভূষিত হয়েছেন।

চলতি বছরের ২৩ জানুয়ারি রাজারবাগে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে পুলিশ কমিশনার মহোদয়ের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এদিকে, আজ বুধবার(২৭জুলাই) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) কমিশনার মোঃ নিশারুল আরিফ পিপিএম পদক পড়িয়ে দেন নায়েক মো.সফি আহমেদ পিপিএম-কে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ কামরুল আমিন।

প্রসঙ্গত, সফি কুলাউড়া উপজেলার পৌর এলাকার চাতলগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মো. ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়, করোনা মহামারী কালীন সময়ে অসুস্থদের চিকিৎসা সেবা, হাসপাতালে স্থানান্তর, এসএমপির ঊর্ধ্বতন অফিসারদের সার্বিক দিকনির্দেশনায় মানবিক পুলিশিং কার্যক্রমে সরবরাহকৃত ত্রাণ সামগ্রী এবং সিলেট মহানগরীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আর্থিক কল্যাণ-সাহায্য সমূহ মানবিক টিম সিলেট ‘বীর হিরো ও মানবিক টিম সিলেট’ সংগঠনের মাধ্যমে দরিদ্র-অসহায়দের ত্রাণ ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া, করোনা আক্রান্তদের প্লাজমা সেল সরবরাহ করা, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন নায়েক সফি আহমেদ।

পুলিশ পরিবারের ঊর্ধ্বতন সকল সদস্য, সিনিয়র সহকর্মী ও সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সফি আহমেদ পিপিএম বলেন, এই পদক আমার জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। এই পদক আমাকে অতীতের যেকোনো সময়ের চেয়েও বেশি কাজ করার উৎসাহ জাগবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281