place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জে ব্যবসায়ীকে মধ্যরাতে হত্যা 

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক দোকান কর্মচারীকে খুন করা হয়েছে। সুবল বিশ্বাস (৩৮) নামের ওই কর্মচারী উপজেলার ঘিলাছড়ার মোকামবাজারে নিশী বাবু নামক ব্যক্তির দোকানে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দোকানেই এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশের একটি দল। তাদের অভিযানে গ্রেফতার করা হয় ৫ জনকে।
গ্রেফতারকৃতরা হলেন- ঘিলাছড়ার ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মজম্মিল আলীর ছেলে আতিক (২৫) একই গ্রামের রহমত আলীর ছেলে জিপু (২১)মধ্য যুধিষ্ঠিপুরের কামাল মিয়ার ছেলে জুবেল (১৭)মৌলভীবাজার জেলার বড়লেখা গ্রামের মৃত দছির আলীর ছেলে শাকিল (১৯) ও মিয়াধন মিয়ার ছেলে সুমন আহমেদ (২২)।
অভিযানে অংশ নেওয়া ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা দোকান চুরি করতে গিয়ে সুবল বিশ্বাসকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। গ্রেফতারকৃত আতিক হত্যাকান্ডের হোতা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তিনি বলেন, খবর পেয়েই ওসি স্যারের নেতৃত্বে আমরা ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করি। আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত কিনা  ও প্রয়োজনীয় তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র – ফরিদ উদ্দিন 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281