place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘এক পরীমনিই স’ত্য, বাকি সবাই- সবকিছু মিথ্যা?’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১০৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
বোট ক্লাবের ঘটনা নিয়ে চিত্রনায়িকা পরীমনি যেসব অভিযোগ করেছেন তা কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব।

তিনি মনে করেন, গভীর রাতে দলবলে ক্লাব বা বারে যাওয়াটা কী পরীমনির জন্য নতুন কিছু নয়। এখন পরীমনি সবার দিকে যে অভিযোগের কামান দেগেছেন, সবার বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিচ্ছেন, তার মানে এই নয় যে, এক পরীমনিই সত্য, বাকি সবাই-সবকিছু মিথ্যা?

পরীমনিকাণ্ড নিয়ে  আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিবের একটি লেখা প্রকাশ হয়েছে-

লেখাটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘পরীমনির চোখের জলে অনেকের চোখ ভিজেছে। অনেকের চোখ আবার কপালেও উঠেছে-‘ব্যাঙের আবার সর্দি হয় কী করে?’ এই বলে। কিন্তু টিভি পর্দায় তার হাউমাউ কান্না, বিচিত্র আবেগী সংলাপে নিতান্ত অবিশ্বাসীর মনেও এ বিশ্বাস জন্মেছিল, ‘মেয়েটির জীবনে নিশ্চয়ই ভয়ংকর কিছু ঘটেছে’। সেই কান্নার ফলও নগদ। ১২ ঘণ্টা না পেরোতেই মামলা।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে ‘মা’ এবং আইজিপিকে ‘চলচ্চিত্র বন্ধু’ ডাকার ২৪ ঘণ্টা না পেরোতেই প্রধান ও দ্বিতীয় প্রধান আসামিসহ পাঁচজন গ্রেপ্তার। আর গণমাধ্যমের লাগাতার ও গনগনে প্রচারে পরীমনি রাতারাতি বনে গেলেন ‘টক অব দ্যা কান্ট্রি’। সিনেমা নয়, ‘ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার’ মামলা দিয়ে সিনে পর্দার নায়িকা বনে গেলেন জীবন পর্দার নায়িকা। কিন্ত গল্পটা যে থ্রিলার, এর পরতে পরতে যে এতটা ঠমক-চমক, সাধারণ দর্শক দূরে থাক খোদ পরীমনিও বোধ হয় তখন ভাবতে পারেনি।

কেঁচো খুঁড়তে গিয়েই বেরিয়ে এলো সাপ। জানা গেল, বোট ক্লাবের ঘটনার আগের দিন রাত পৌনে দুইটায় পরীমনি মদের জন্য সদলবলে হানা দিয়ে ভাংচুর ও কর্মচারীদের মারধর করেছেন গুলশানের অল কমিউনিটি ক্লাবে।

ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, দুটি ঘটনার চিত্রনাট্য প্রায় এক-গভীর রাতে নিয়মবহির্ভূতভাবে বারে প্রবেশ, চাহিদা মোতাবেক মদ না পেয়ে চিৎকার-চেঁচামেচি-হট্টগোল, ক্লাবের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা, গায়ে হাত তোলা, ভাংচুর, ৯৯৯-এ ফোন দিয়ে উল্টো পুলিশ ডাকা, তারপর প্রস্থান। দুই ঘটনার পার্থক্য একটাই-বোট ক্লাবে পাল্টা মার খেয়েছেন; কিন্তু কমিউনিটি ক্লাবে পাল্টা মারটা খাননি, গুলশান থানার পুলিশের হস্তক্ষেপে অক্ষত শরীরে ফিরে আসেন।

গুলশান থানার পুলিশ এ ঘটনার কেবল প্রত্যক্ষদর্শী নয়, ঘটনার সত্যতা স্বীকার করে বিবৃতিও দিয়েছে। তা ছাড়া গোটা নেট দুনিয়া ওই ঘটনার ভিডিওতে সয়লাব। তারপরও পরীমনির দাবি, ‘এটা নাকি মিথ্যা, ষড়যন্ত্রমূলক’। ধরে নিলাম, অভিযুক্ত নাসির আহমেদের বক্তব্য মিথ্যা। কিন্ত অন্যরা? একজন পরীমনি বিভিন্ন বক্তব্যে বনানী থানা, গুলশান থানা, ক্লাব কর্তৃপক্ষ, নিজের শিল্পী সমিতি, পরিচালক সমিতি থেকে ঘটনা সংশ্লিষ্ট প্রায় সবার দিকেই অভিযোগের কামান দেগেছেন। সবার বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিচ্ছেন। তার মানে এক পরীমনিই সত্য, বাকি সবাই-সবকিছু মিথ্যা?

জালালাবাদ /বিনোদন /৪৬৭৭

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281