place বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

বন্যার্তদের বিশ্বনাথ থানা পুলিশের রান্না করা খাবার বিতরণ

সমুজ আহমেদ সায়মন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৬৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন অঞ্চলের আরো ২ হাজার বন্যার্ত মানুষকে রান্না করা খাবার দিয়েছে থানা পুলিশ। শুক্রবার (২৪ জুন) বিকেল ৩টায় পৌর শহরের রাম সুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ও দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে খাবার বিতরণ করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার হোসেন। এরপর থানা পুলিশের সদস্যরা উপজেলা ও পৌর এলাকার প্রত্যন্ত অঞ্চলে খাবার বিতরণ করেন।

মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় বিশ্বনাথ উপজেলা কবলিত হওয়ার পর থেকে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বন্যার্তদের সেবায় এগিয়ে এসে মানবিকতার পরিচয় দিয়েছে থানা পুলিশ। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম (বার)’র দিক নির্দেশনায় ও সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)’র সার্বিক তত্ত্বাবধানে গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ পানিবন্দী থাকা মানুষের মধ্যে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা প্রায় ৬ হাজার বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন।
শুক্রবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে রান্না করা খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, ডিবি অফিসার্স ইনচার্জ (উত্তর) রেফায়েত হোসেন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক জাবেদ আহমদ, বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার রুমেন আহমদ, বিশ্বনাথ জোনের ডিআইও এসআই সবুজ মিয়া প্রমুখ।
খাবার বিতরণকালে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার হোসেন বলেন, সিলেটের প্রতিটি থানাপুলিশ অতিরিক্ত মোবাইল টিমের মাধ্যমে নিজ নিজ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় বন্যা শুরু হওয়ার পর থেকে বন্যার্তদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে খাদ্য বিতরণে সহযোগিতা করে আসছে পুলিশ। তিনি বলেন, বন্যার পানি যতদিন থাকবে ততদিন পুলিশের এসব সেবা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281