place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোলাপগঞ্জে সামাদ উদ্দিন খানের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সামাদ উদ্দিন খানের সৌজন্যে গোলাপগঞ্জে অসহায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে শুকনো খাবার বিতরণ করা হয়। গোলাপগঞ্জের ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের ৫ গ্রামে এবং আজ তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ জুন,২০২২ইং) গোলাপগঞ্জ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষকে আশ্রয় কেন্দ্রেসহ ৫ গ্রামে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জানা যায়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সামাদ উদ্দিন খানের পক্ষ থেকে বন্যাথাকাকালীন পর্যন্ত এভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে আশ্রয়কেন্দ্র প্রতিদিন রান্না করা খাবার, শুকনো খাবার এবং ত্রান সামগ্রী দিয়ে সহযোগিতা করা হবে।

আজ গোলাপগঞ্জের ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের শিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র সহ ঘাগুয়া,আমড়া,শিকপুর,ডামপাল এবং বাঙালিগুল গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ৫ শতাধিক মানুষের হাতে সামাদ উদ্দিন খানের মানবিক টিম সরাসরি খাবার তুলে দেয়।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সামাদ উদ্দিন খান বলেন: আমি এই দুর্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।আজ ছিলো আমড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে আমার তৃতীয় ধাপের খাদ্য সামগ্রী বিতরণ। আগামীকাল থেকে পরবর্তী ধাপে আরও বেশি করে গোলাপগঞ্জ প্রতিটি আশ্রয়কেন্দ্র এবং গ্রামে এই দুর্যোগ থাকাকালীন অবস্থায় প্রতিদিন রান্না করা খাবারসহ ত্রান সামগ্রী দিয়ে সহযোগিতা করবো। আমার ধারাবাহিক কার্যক্রমের সমাজসেবার অংশ হিসেবে এই বন্যা পরিস্থিতিতে এভাবে সহযোগীতা করে যাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমার রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ সিলেট-সুনামগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বর্ন্যাদের শুঁকনো খাবার সহ ত্রান সামগ্রী দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামীকাল ২৪ জুন রোজ শুক্রবার বিয়ানীবাজার এর বিভিন্ন গ্রাম এবং আশ্রয়কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়া হবে আমার মানবিক টিমের মাধ্যমে।

এসময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সামাদ উদ্দিন খানের মানবিক সেচ্ছাসেবী টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ ফাহিম,মোঃ জুমন আহমদ,জুনেদ আহমদ জুনু,মান্না আহমদ,মাহিন আহমদ,ফরহাদ নাবিল ফাতিন,টিপু আহমদ,সাইদ হোসেন,জাহিদ উদ্দিন ,রবি হোসেন,পারভেজ মিয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281