place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

কুলাউড়ায় প্রবাসীর ২৫ লক্ষ টাকা নিয়ে উধাও ‘শিমুল’

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়পাশা এলাকার বাসিন্দা মরহুম তৈয়ব আলীর পুত্র এনামুল হক শিমুল (৩০) গত ৩০ এপ্রিল ২০২২ ইং তারিখে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায় ৩০ এপ্রিল সকালে তার নিকট আত্মীয় ইমনের পাঠানো (পারিবারিক অর্থ) ২৫ লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তলন করে। তারপর তা ইমনের পরিবারের কাছে হস্তান্তর না করে সে মুবাইল ফোন বন্ধ করে দেয়। উল্লেখ্য এনামুল হক শিমুল ইমনের খালাত ভাই।

ঘটনাসূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় সে অর্থ উত্তলন করে ফিরে আসার সময় নাকি শিমুল অপহরণের শিকার হয়। পরদিন শিমুল মুঠোফোনে ইমনের পরিবারকে জানায় সে অপহরণের শিকার হয়েছে এবং অজ্ঞান ছিল। বর্তমানে কুলাউড়া হাসপাতালে আছে। খোজ নিয়ে জানা যায় ঐদিন শিমুল কুলাউড়ার কোন হাসপাতালেই ছিল না । হাসপাতালের পাশের চায়ের দোকানে তাকে কয়েকজন যুবকের সাথে গল্প করতে দেখা যায়। সেই সন্দেহে ইমনের পরিবার তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করলে সেখানকার আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করে জানতে পারেন সেখানে সেইদিন অনেক মানুষ খেত খামারে কাজ করছিল এবং কোন অপহরণ কিংবা ডাকাতির কোন আভাস ছিল না।

ঘটনার তিনদিন পর শিমুলের সাথে প্রতিবেশীরা এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পূর্বেই শিমুলের ফোন বন্ধ পান এবং পরিবার থেকে জানানো হয় শিমুল নাকি অন্যত্র চলে গেছে।

শিমুলের ব্যক্তিগত অভিযোগ অপহরণ কিংবা ডাকাতি উল্লেখ করার পরেও শিমুলকে আইনের আশ্রয় নিতে তার খালাত ভাই (অর্থ পাঠিয়েছেন যিনি) ইমন সহ আরও কয়েকজন তাকে আইনের আশ্রয় নিতে বলেন। কিন্তু শিমুল তা না করে সে পালিয়ে যায়।

ভুক্তভোগী ইমন জানান, আমি প্রবাসে থাকি। আমার পরিবারের তেমন পুরুষ ব্যক্তি না থাকায় আমি আমার খালাত ভাই হিসেবে শিমুলকে ব্যাংক থেকে অর্থ উত্তলনের দায়িত্ব দিয়েছিলাম। এই অর্থ দিয়ে আমাদের বাড়ি বানানো ও জায়গা ক্রয়ের কথা ছিল। কিন্তু শিমুল অর্থ উত্তলন করে অপহরণের নাটক সৃষ্টি করে এবং বর্তমানে সে পলাতক রয়েছে।

ইমন আরও জানান, এ বিষয়ে আমি মৌলভীবাজার গুয়েন্দা বিভাগে একটি মামলা দায়ের করেছি। যদি কোন ব্যক্তি শিমুলের সন্ধান দিতে পারেন তাহলে তিনি ২ লক্ষ টাকা উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদি কেহ শিমুলের অবস্থান জানতে পারেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে – রাসেল +৮৮০১৭৭৫০১৮১২৩ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

শিমুলের পরিচিত ব্যক্তি মৌলভীবাজারের বাসিন্দা রাসেল আহমেদ জানান, আমি ঐদিন সকালে শিমুলের সাথে যোগাযোগ করে খোজ নিয়েছি। আমাকে আমার বন্ধু ইমন এ ব্যাপারে জানিয়েছিল। এ কারণে আমি শিমুলের কাছে টাকা তুলতে পেরেছে কিনা এবং ইমনের বাড়িতে তা পৌছানোর ব্যাপারে শিমুলের কাছে জানতে চাই। শিমুল আমাকে জানায় সে টাকা উত্তলন করেছে। এরপর থেকে আমি আর শিমুলের সাথে যোগাযোগ করতে পারিনি।

উল্লেখ্য – ভুক্তভোগীরা জানাচ্ছেন যদি শিমুল অপহরণের শিকার হত তাহলে আমরা আহবান করা সত্বেও কেন সে আইনের আশ্রয় নিলনা এবং ঘটনার একদিন পর সে যোগাযোগ করে আবার তিনদিন পর থেকে নিখোঁজ হয়ে গেল। এতেই আমাদের সন্দেহ সৃষ্টি হয় যে শিমুল ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং বর্তমানে সে পলাতক রয়েছে।

চলবে…

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281