place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

কুলাউড়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৬৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুলাউড়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) রাতে উপজেলার টিলাগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

গ্রেপ্তারকৃতরা হলো- বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার ময়নুল হকের ছেলে মো. শাহিন আহমদ, বারেক মিয়ার ছেলে মো. তোফাজ্জল হক ও মৃত নূরুল ইসলামের ছেলে মো. হোসেন।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ওই দুই স্কুলছাত্রী পরীক্ষা দিতে স্কুলে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে টিলাগাঁওয়ের বিজলী এলাকায় স্কুলছাত্রীদের বাড়ির সামনে আগে থেকে ওৎ পেতে বসে থাকা শাহিন, তোফাজ্জল ও হোসেন তাদেরকে জোরপূর্বকভাবে অপহরণ করে সিএনজি অটোরিকশা করে শমসেরনগরের দিকে চলে যায়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও অপহরণকারীদের আটক করতে তারা ব্যর্থ হন। পরে ওই দুই স্কুলছাত্রীকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে একটি জঙ্গলে নিয়ে যায় তারা।
সেখানে নেওয়ার পর দুই স্কুলছাত্রীকে তারা জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তাদের চিৎকারে ভয়ে অপহরণকারীরা তাদের গাড়িতে উঠিয়ে বাড়ির সামনে পৌঁছে দেয়।

সেখানে পৌঁছার পর তারা কান্নাকাটি করলে বাড়ির লোকজনসহ স্থানীয়রা এসে অপহরণকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত ৩ জনকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281