place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ওসমানীনগরে শিক্ষিকাকে হত্যা করল গৃহকর্মী

ওসমানী নগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৯৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরে নিজ ঘরে স্কুল শিক্ষিকা তপতী রানী দে’কে (৫০) হত্যা করে আত্মহত্যা করেছে গৃহপরিচারক গৌরাঙ্গ বৈদ্য। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয় অফিসার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাওর এলাকার বাসিন্দা ডা. বিজয় ভুষন দের স্ত্রী তপতী রানী দে সোয়াইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার এক ছেলেও চিকিৎসক। শনিবার বিকেলে স্বামী ও ছেলে প্রাইভেট প্র্যাকটিসে গিয়েছিলেন। এসময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন।

রাতে বাড়ি ফিরে স্বামী বিজন ভূষন দে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সাড়া পাননি। কেউ দরজাও খুলে দেয়নি। পরে পুলিশে খবর দেয়া হয়। পরে রাত ১২টার দিকে ওসমানী নগর থানার উপ পরিদর্শক নাজমুল হুদার বাসার বাথরুমের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রবেশ করে মেঝেতে তপতী রানী দে’র গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আরো জানান, ঘরটির ভেতর থেকে দরজা জানাজা লাগানো ছিল। কাজেই, বাইরের লোকের এ ঘটনা ঘটানোর কোন আলামত তারা দেখছেন না। কাজের ছেলে গৃহকত্রীকে হত্যা করে সে নিজে আত্মহত্যা করেছে বলে ধারণা তাদের।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

জালালাবাদ ভিউ /৪৬৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281