place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৭৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দ্বীনি বিদ্যাপীঠ সুড়িকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে (২৫ এপ্রিল) রামাদ্বান জামেয়ার ক্যম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোঃ জাকির হোসাইন সেলিমের সঞ্চালনায়
সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান বলাই এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বড়লেখা ডাকবাংলা মসজিদের খতিব ও মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল্লাহ খাঁন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন শিক্ষাই আলো। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষিত জাতি আগামীর ভবিষ্যৎ মাদরাসা শিক্ষায় শিক্ষিত লোকেরা তাহজিব-তমদ্দুন, কৃষ্টি-সভ্যতা, দীন-ঈমান, ইজ্জত-আবরু ইত্যাদি সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। মাদরাসা শিক্ষায় শিক্ষিত লোকদের অনৈতিক কাজে যেমন চুরি, ডাকাতি, হত্যা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক ইত্যাদির সাথে সংশ্লিষ্টতা উল্লেখ করার মতো নজির তেমন পাওয়া যায় না। মাদরাসায় শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি করার পাশাপাশি মসজিদে জুমার খুতবা, ওয়াজ মাহফিল, সভা-সেমিনার ও ব্যক্তিগতভাবে মানুষকে কুরআন-সুন্নাহর আলোকে সৎভাবে জীবনযাপন করার উপদেশ দেন।আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং দাসের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কমর উদ্দিন,
গ্রামতলা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপর মাওলানা ইসলাম উদ্দিন, মুহিবুর রহমান,
সাবেক ছাত্রনেতা আহমদ ফারক, রহিম উদ্দিন নজরুল, মাসুক আহমদ, বাবুল আহমদ, আহমদ আব্দুল ওয়াদুদ, বাহার উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন আমরা দীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানের ভিন্ন সমস্যা বিরাজমান রয়েছে মাদ্রাসার দালান নাই ছাত্র-ছাত্রীর বসার ড্রেক্স বেঞ্চ নাই টিনের চালায় রৌদ্রের সময় প্রচন্ড রৌদ্র লাগে বর্ষায় প্রচুর বৃষ্টিতে ভিজে বাচ্চারা এর পরও মাদ্রাসার বার্ষিক ফলাফল ভালো পড়ালেখার মান ভালো, দেশ ও প্রবাসে যারা আছেন মাদ্রাসার প্রতি আপনাদের সু দৃষ্টি কামনা করি।

এছাড়া ও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ,বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান বলন,আলা উদ্দিন,মাদ্রাসার অভিভাবক সদস্য নুরুল ইসলাম, বদরুল ইসলাম বদই, নজরুল ইসলাম ছানু, শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন,মাওলানা আব্দুস সবুর প্রমূখ।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভা শেষে বিশ্বের ভিন্নদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ও দেশ জাতীর কল্যাণ কামনা ও মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল্লাহ খান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281