place বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

‘খুরশীদ আলী ও ছায়ারুন নেছা এডুকেশন ট্রাস্ট’র সম্মাননা পেলেম ফেঞ্চুগঞ্জের শিক্ষিকা রোজী বেগম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৮৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নারী শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখার জন্য ‘খুরশীদ আলী- ছায়ারুন নেছা এডুকেশন ট্রাস্ট’ সম্মাননা পেলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ব্রাহ্মণগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজী বেগম।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ফেঞ্চুগঞ্জ উপজেলার মশাহিদ আলী বালিকা মাদ্রাসায় ‘খুরশীদ আলী ও ছায়ারুন নেছা এডুকেশন ট্রাস্ট’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পরা শিশুদের হার শূণ্যের কৌটা’য় নিয়ে আসা এবং ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ভাবে স্থানীয় নারী শিক্ষায় অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। কর্মজীবনের শুরু থেকে তিনি (রোজী বেগম) সহকারী শিক্ষিকা হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রধান শিক্ষিকা হিসেবে ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী খুরশীদ আলী ও ছায়ারুন নেছা এডুকেশন ট্রাস্ট এর নির্বাহী প্রধান আব্দুল মালিক জানান, ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া হাজী খুরশিদ আলী ও ছায়ারুন নেছার পরিবারের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয় । মূলত নারী শিক্ষায় সহযোগিতা এবং স্থানীয় অঞ্চলে নারী শিক্ষার মান বাড়াতে প্রতি বছর বৃত্তি প্রদান করা হয়।

তিনি আরও জানান, চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে হাজী খুরশিদ আলীর একমাত্র সহোদর বীর মুক্তিযোদ্ধা শহীদ রশিদ আলী (বীর প্রতীক) মোমোরিয়াল বৃত্তি প্রদান শুরু হয়েছে দুবছর ধরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281