place বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

কুলাউড়ায় বিপুল পরিমাণ জাল টাকাসহ র‍্যাব–৯ হাতে আটক হলো ১ যুবক

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৭৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে র‌্যাবের অভিযানে লক্ষাধিক জাল টাকাসহ সাদেক আলী (২৯) নামে ১ যুবককে গ্রেপ্তার করে র‌্যাব-৯,। বুধবার দিবাগত রাতে কুলাউড়ার হাজীপুরে ইউনিউনে অভিযান চালিয়ে পীরেরবাজার এলাকা থেকে জাল টাকাসহ সাদেককে গ্রেপ্তার করে র‍্যাব।

সাদেক আলী বিলেরপাড়ের তজুম্মুল আলীর ছেলে।

র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) সূত্রে জানা যায়, কোম্পানী কমান্ডার বসু দত্ত চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দিবাগত মধ্যরাতে পীরেরবাজার এলাকায় এক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হাজীপুর ইউপির পীরেরবাজারস্থ ‘মা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার’ দোকানের সম্মুখস্থ পাকা রাস্তার নিকট থেকে সাদেক আলীকে ১ লাখ ৬০ হাজার ৯ শত জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে র‌্যাব–৯ সদস্যরা গ্রেপ্তারকৃত আসামি সাদেক আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন মামলা দায়ের করে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উদ্ধারকৃত জাল টাকা সহ সাদেককে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281