place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

বড়লেখায় ১৭চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৯৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একজন ‘নৌকা’র প্রার্থীসহ জামানত হারালেন ৮ ইউনিয়নের ১৭ জন চেয়ারম্যান প্রার্থী। জামানত রক্ষার মতোও ভোট পাননি তারা। তৃতীয় ধাপে রোববার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিসের ঘোষিত ফলাফল অনুযায়ী, জামানত হারানো ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘নৌকা’র প্রার্থী মো. জোবায়ের হোসেন। জামানত রক্ষায় তার প্রতীকের প্রয়োজন ছিল ১২৪১ ভোটের। তিনি ভোট পেয়েছেন ১২১১টি। দাসেরবাজার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কয়েছ আহমদ ও বিমান কান্তি দাস জামানত রক্ষায় ১২১৫ ভোটের স্থলে যথাক্রমে অটোরিকশা ও মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৪টি ও ৯৬টি। নিজ বাহাদুরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাহেদ ১৪৩৫ ভোটের স্থলে ৩৭ ভোট, উত্তর শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুমিনুর রহমান টনি ১৬১৮ ভোটের স্থলে ৫৫৫ ভোট, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমির উদ্দিন জামানত রক্ষায় ১৭১৫ ভোটের স্থলে ৭৪ ভোট, সুজানগর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ১৩৮২ ভোটের স্থলে ২৪০ ভোট, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে জামানত হারিয়েছেন ৭ জন চেয়ারম্যান প্রার্থী। জামানত ধরে রাখতে তাদের ভোটের প্রয়োজন পড়ে ১১১৩টির। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আব্দুল মানিক (৮৪ ভোট), আব্দুল মালিক (৩১ ভোট), মোসাহিদ আহমদ (২৪ ভোট), আ’লীগ বিদ্রোহী প্রার্থী আশরাফ হোসেন (৪৯৪ ভোট), বিএনপি-স্বতন্ত্র মোহাম্মদ ময়নুল হক (৮৮২ ভোট), জামায়াত স্বতন্ত্র মোহাম্মদ লুৎফুর রহমান (৬৪১ ভোট) ও আ’লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল জলিল ফুলু (৩৬ ভোট)। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ৩ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামানত খুঁইছেনে। এরা হলেন- বেলাল খান ওলন (৭০ ভোট), শরফ উদ্দিন (৪৩ ভোট) ও সায়দুর রহমান (১৫০ ভোট)। এই ইউনিয়নে জামানত রক্ষায় চেয়ারম্যান প্রার্থীদের ২২০০ ভোটের প্রয়োজন পড়েছিল।

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেয়ে থাকলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করতে হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281