place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১০৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে (ইউপি) চেয়ারম্যান পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।এদিকে ক্ষমতাসীন দলের প্রার্থীসহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। অথচ নির্বাচন আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া করতে পারবেন না।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বর্ণি ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জোবায়ের হোসেন, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুহিত (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন (বিএনপি)।দাসেরবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার চক্রবর্তী (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী বিমান কান্তি দাস ও কয়েছ আহমদ।নিজবাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়নুল হক, স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন (বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাহেদ।উত্তর শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী মো. মুমিনুর রহমান টনি (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ (জমিয়তে উলামায়ে ইসলাম)।দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ আহমদ বাবলু, স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ স্বপন (বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থী মো. আমির উদ্দিন।বড়লেখা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালেহ আহমদ জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজ উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ)।তালিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী সুনাম উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র দোলোয়ার হোসেন (বিএনপি)।দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনাম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল ফুলু (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল হক (বিএনপি), স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আহমদ (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান (জামায়াত), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জবরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মানিক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক।সুজানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহেদুল মজিদ নিকু, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম।দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা কোহিনুর সারোয়ারী, স্বতন্ত্র প্রার্থী আজির উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী বেলাল খান ওলম, শরফ উদ্দিন, মাসুম আহমদ হাসান ও সাইদুর রহমান।বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, প্রত্যককে লিফলেট দিয়ে আচরণবিধি স¤পর্কে সবাইকে অবহিত করা হয়েছে। তারা যথাসম্ভব তা মেনেছেন। দুই একজন হয়তো আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমাদের ম্যাজিস্ট্রেট অতি শীঘ্রই নিয়োগ দেওয়া হবে। তখন তারা কঠোরভাবে পদক্ষেপ নেবেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281