place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

কমলগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে এ বছর আমন ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। এ উপজেলায় প্রায় তিন লক্ষাধিক মানুষের বসবাস। আমন মৌসুমে আবহাওয়া অনকুল পর্যাপ্ত বর্ষার পানিসহ বন্যা না হওয়ায় আমন ধানের ক্ষেত ভালো হওয়ার সম্ভবনা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এর মধ্যে ১৩০ হেক্টর জমিতে স্থানীয়ভাবে চাষ হয়। এছাড়া হাইব্রিড জাতের রোপা আমন ধান, সুগন্ধি জাতের ধান চাষ করা হয়েছে। শতভাগ লক্ষ্যমাত্র পূরণ হয়েছে। আর এক থেকে দেড় মাসের মধ্যেই কৃষক তাদের কাঙ্খিত আমন ধান কেটে ঘরে তুলতে পারবে।

জানা যায়, কৃষকদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে উপজেলা কৃষি বিভাগ আমন ধানকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে নির্বিঘ্নে ঘরে তুলতে সচেতনামূলক আলোচনা সভাসহ মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উদ্ধুদ্ধ করছেন। এছাড়া মাঠের সার্বিক পরিস্থিতি পর্যাবেক্ষণ উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কৃষকের জমিতে গিয়ে ফসলের তদারকিসহ নিয়মিত পরামর্শ দিচ্ছেন। জরিপের মাধ্যমে নিয়মিতভাবে রোগ ও পোকার আক্রমণ সংক্রান্ত পূর্বাভাস জরিপ করছেন কৃষি কর্মকর্তারা।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৃষক ময়নুল ইসলাম বলেন, দুই একর জমি বর্গা নিয়ে চাষ করেছি। এই মাঠে সবার জমিতে আমন চাষ ভালো হয়েছে। পোকায় আক্রমণ ও রোগে যদি না পায় তাহলে ধান অনেক ভালো হবে। প্রতিদিন ধান ক্ষেতে এসে দেখাশোনা করি।

পতন ঊষার ইউনিয়নের কৃষক শাহীন মিয়া বলেন, আমার ৪ একর জমি আছে। পানির অভাবে আউশধান চাষ করতে পারিনি। আমন মৌসুমে ৪ একর জমিতে ধান চাষ করেছি। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ ফসল ফলিয়েছি। ভালো ফলন হবে আশা করছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিশ্বজিৎ রায় বলেন, বেশি ফলন হওয়ায় কৃষকদের হাইব্রিড ও উফশীতে আগ্রহ বেশি। গেল কয়েক বছর ধরে স্থানীয় জাতের ধানের আবাদ কমে উফশী জাতের আবাদ বেড়েছে। এসব ধানে এবারও বাম্পার ফলন হবে। অতিরিক্ত গরমে উপজেলার কিছু জমিতে মাজরা পোকায় আক্রমণকরেছিল বর্তমানে তা কমে এসেছে। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281