place বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

গোলাপগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনাঃ দাদা-নাতি নিহত, আহত ৪

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি প্রোভক্স প্রাইভেটকার ও মালবাহী পিক আপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এতে নিহত হয়েছেন ২ জন। নিহতরা সম্পর্কে দাদা ও নাতি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের শফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আরিয়ানের বাবার নাম আবুল হাসনাত।

আহতদের মধ্যে শফিক উদ্দিনের স্ত্রী হোসনা বেগম (৫৫) ছাড়াও রয়েছেন তামান্না বেগম (২৫), ফাতিমা আক্তার (২৩) ও প্রাইভেটকার চালক নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিয়ানীবাজার থেকে প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-১৪-৯৫৯৫) পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরে যাচ্ছিলেন শফিক উদ্দিন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং নামক স্থানে একটি মালবাহী পিকআপভ্যানের (ঢাকা মেট্রো-ন-২০-৮২৪৭) সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার শফিক উদ্দিন ও আরিয়ানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চারজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনা ও দুইজন নিহত হওয়ার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ।

তবে পিক আপভ্যানের চালক পলাতক রয়েছেন। তাকে ধরতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281