place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

কুলাউড়ায় তরুণী ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারে কুলাউড়ায় রোববার এক তরুণীকে ধর্ষণের চেষ্টার প্রধান আসামী আব্দুল আলী (৪০) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আব্দুল আলী পৃথিমপাশা ইউনিয়নের আমলী গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।

কুলাউড়া থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় আরোও যারা আছেন তাদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, ওই রাতেই সালিশে বসেন স্থানীয়রা। আর সেখানেই ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে মেয়েটির ‘মানহানির’ মূল্য বাবদ ২৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

সালিশকারীদের দাবি, মেয়েটির যে ‘মানহানি’ হয়েছে, সেটির মূল্য হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, জরিমানার অর্থ পরিশোধের জন্য সেই ব্যক্তিকে পাঁচ মাস সময়ও দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে।

মেয়েটির প্রতিবেশী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নেহার বেগম জানান, ভিকটিমের মা উনার বাসায় কাজ করেন। তার বাবা নেই। রোববার দুপুরে মেয়েটির মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে প্রতিবেশী ওই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেছে বলে জানায় মেয়েটি।

ঘটনাটির সালিশকারীদের একজন তৈয়ব আলী বলেন, অভিযোগ পাওয়ার পর স্থানীয়রা সালিশে বসেছিল। তখন ওদের (ভিকটিমের পরিবার) বলা হযেছিল, আপনারা যদি আইনের আশ্রয় নিতে চান, তাহলে সেটা নিতে পারেন। অথবা বিষয়টি এলাকায় শেষ করতে পারেন। তার (মেয়েটির) যে মানহানি হয়েছে, সেই জন্য তাকে ২৫ হাজার টাকা দেওয়া হবে। পরে উভয় পক্ষের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281