place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লাইফ সাপোর্টে

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

অসুস্থ অবস্থায় হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানের অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার রাতে লাইফ সিলেটের একটি বেসরকারী হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে প্রবীন এই রাজনীতিবিদকে।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পরলে দুইদিন আগে এডভোকেট লুৎফুর রহমানকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারিরীক অবস্থার অবনতি হতে থাকলে এই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

লুৎফুর রহমানকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য জানিয়ে নিজের ফেইসবুক ওয়ালে পোস্ট করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল বৃহস্পতিবার ফেসবুকে লেখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বর্ষিয়ান জননেতা এডভোকেট লুৎফুর রহমান রহমান গুরুতর অসুস্থ। তিনি মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এ লাইফ সাপোর্টে রয়েছেন। পরম করুনাময় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি।

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানের শারিরীক অবস্থার অবনতির খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ প্রবীণ এই রাজনীতিবিদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281