place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৯৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী যুবলীগ বড়লেখা উপজেলা শাখার নেতৃত্বে এবং উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

২৬ ই আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

শোকের মাস (আগষ্ট) উপলক্ষে বড়লেখা উপজেলা যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে উপজেলার প্রতিটি ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ নিয়ে এই কর্মসূচি পরিচালনা করছেন বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি মো.তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিন ।

মাসব্যাপী চলমান কর্মসূচির ধারাবাহিকতায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও ২১ আগষ্ট নিহত শহীদের রূহের মাগফিরাত কামনা পূর্বক বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা ও মৃত্যুবরণকারীদের পরকালীন শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল লতিফ । পরে শিন্নী বিতরণ,বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউ/পি সদস্য মোঃ আলিম সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.তাজ উদ্দিন,সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন,উপজেলা যুব লীগের সহঃ সাধারণ সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক এম জুবের আহমেদ,  ৩নং নিজবাহাদুর পুর ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল, উপজেলা যুবলীগের সদস্য আহমদ হাসান (জুয়েল)।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ নেতা মাসুক উদ্দিন, ভুবেন্শ্বর পাল জন্টু, আব্দুল আহাদ, ইসলাম উদ্দিন, লুৎফুর রহমান, দুলাল আহমদ, জাকির হোসেন, আব্দুর রব সুহেল, আবু তাহের, আলতাফ রানা, আব্দুল আহাদ, রিন্টু মল্লিক,পিন্টু দাস, সত্য বিশ্বাস,জয়নাল আহমদ জয়,৫নং ওয়ার্ড যুব সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এনাম আহমদ, সাংগঠিক সম্পাদক এনাম উদ্দিন, যুগ্ন সম্পাদক কবির আহমদ আলতাফ (রানা) প্রমূখ।

বৃক্ষরোপন শেষে নেতৃবৃন্দরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচিগুলো প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। এজন্য আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক যোগে কাজ করার বিকল্প নেই। জাতীয় শোক দিবসে বৃক্ষরোপন কর্মসূচি সফল করতে সকল নেতা-কর্মীর এগিয়ে আসা উচিত।
এসময় নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে শোকের মাসে বৃক্ষরোপন এবং আশপাশের অস্বচ্ছলদের ফলজ,ঔষধি ও বনজ গাছ উপহার দেবার অনুরোধ জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281